ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
কুচক্রীমহলকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মানবিক কাজে ফিরছেন সিরাজগঞ্জের সন্তান হোসাইন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 January, 2025, 5:23 PM

কুচক্রীমহলকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মানবিক কাজে ফিরছেন সিরাজগঞ্জের সন্তান হোসাইন

কুচক্রীমহলকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মানবিক কাজে ফিরছেন সিরাজগঞ্জের সন্তান হোসাইন

এক স্বার্থান্বেষী কুচক্রী মহলের ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবারো মানবিক কাজের ধারা অব্যাহত রাখতে মানবতার ফেরিওয়ালা হয়ে ফিরছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সন্তান এবং রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয়ের (বাংলা বিভাগ) অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী রাকিব হোসাইন।

রাকিব হোসাইন ছিলেন মানবতাবাদী একজন মানুষ। তিনি দীর্ঘদিন যাবত মানবতার অন্যতম সংগঠন টিম পজেটিভ বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে তার নিজ জন্মস্থান সিরাজগঞ্জ জেলার গ্রামীণ সমাজ থেকে শুরু করে দুর্গম পথ প্রান্থরে মানবিক কাজের ধারা অব্যাহত রাখতে চেয়েছিলেন এবং  সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, কখনো অন্যায়ের বিরুদ্ধে আপোস করতে ছিলেন নারাজ, সেই মানবিকতা এবং ন্যায়নিষ্ঠায় যেন কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। 

তিনি মানবিকতার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে কিছু অসাধু, কুচক্রীমহল তাদের স্বার্থসিদ্ধি হাসিলের জন্য তার বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র শুরু করেন। শুধু তাই নয় তাকে ন্যায় ও সত্যের পথ থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্ন রকম হুমকি এবং উপর মহল থেকে চাপ দিতে থাকেন। 

কিন্তু তিনি সকল ষড়যন্ত্রকে রুখে দিতে জীবনের তোয়াক্কা না করে মানবতার কল্যাণে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তিনি ইতিমধ্যে এত ষড়যন্ত্রের মাঝেও গরীব,অসহায়,ও হতদরিদ্র বেশকিছু মানুষের জন্য কাজও করেছেন। 

তিনি সর্বশেষ স্বামীহারা এক অসহায় নারীকে জীবিকা নির্বাহের জন্য উপার্জনক্ষম করতে এক সেট সেলাই মেশিন প্রদান করেন।

জানা যায়, সম্প্রতি কিছুদিন আগে রাকিব হোসাইনের কার্যক্রম সম্পর্কে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয় এবং সেই প্রশ্নের মুখোমুখিতে বিতর্কিত হয়ে তিনি সকল কার্যক্রম থেকে সরে আসতে বাধ্য হন। কিন্তু এবার সকল কিছুর অবসান ঘটিয়ে আবারো নিজের কাজ অব্যহত রাখতে যাচ্ছেন রাকিব হোসাইন এবং এ বিষয়ে সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status