ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ভান্ডারিয়ায় মালামালসহ কুখ্যাত দুই ডাকাত আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2025, 6:03 PM

ভান্ডারিয়ায় মালামালসহ কুখ্যাত দুই ডাকাত আটক

ভান্ডারিয়ায় মালামালসহ কুখ্যাত দুই ডাকাত আটক

পিরোজপুরের ভান্ডারিয়ায় ডাকাতির মালামাল সহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং তাদের কাছ থেকে ডাকাতি করা বিভিন্ন মালামাল উদ্ধার করে। আটককৃতরা হলো বরগুনা জেলার বামনা থানার ডুসখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের খানে ছেলে মো. বেল্লাল খান (৩৪) এবং একই এলাকার মো. ইউনুস শিকদারের ছেলে মো. হাসান সিকদার (২২)। বেল্লাল খানের বিরুদ্ধে বরগুনা জেলার বামনা থানায় ৫টি, ঝালকাঠী জেলার কাঠালিয়া থানায় ১টি এবং রাজাপুর থানায় ২টি এবং ভাণ্ডারিয়া থানায় একটিসহ মোট ৯টি ডাকাতি মামলা রয়েছে। থানা পুলিশ সুত্রে জানাগেছে, পাথরঘাটা থেকে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে আসা মিজান পরিবহনে দুই ডাকাত বরগুনার জেলার বামনা এলাকায় ডাকাতি করা মালামাল নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানাপুলিশ চোকপোস্ট বসিয় মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এই দুই ডাকাতকে মালামালসহ আটক করা হয়।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা দুই ডাকাতকে গ্রেফতার করি। তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়েছে। বরগুনা থানায় মামলা থাকায় তাদেরকে বরগুনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status