|
জুলাই আন্দোলনে আহত আরও ২ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে
নতুন সময় ডেস্ক
|
![]() জুলাই আন্দোলনে আহত আরও ২ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে মঙ্গলবার (২৮ জানুয়ারি) অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের সিঙ্গাপুরে পাঠানো হয়। এদিন সকালে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার ও ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন তারা। চোখে গুলিবিদ্ধ আহত ইমরান হোসাইন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এবং মেরুদণ্ডে গুলিবিদ্ধ মহিউদ্দিন রাব্বি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন পর্যন্ত সব মিলিয়ে ২২ জন দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য গেলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
