ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
পাথরঘাটায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
‎ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশ: Tuesday, 28 January, 2025, 5:54 PM

পাথরঘাটায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

পাথরঘাটায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

বরগুনার পাথরঘাটায় মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় লম্পট পিতা বেল্লাল হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে পাথরঘাটা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। 

২৬ শে জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে ধর্ষক বেল্লালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বেল্লাল জ্ঞানপাড়া এলাকার চান মিয়া হাওলাদারের ছেলে। 

সুত্র উল্লেখ করে বেল্লাল হোসেনের স্ত্রী বলেন, শনিবার রাতে আমার স্বামী রং চায়ের সাথে উচ্চমাত্রার ঘুমের ঔষধ খাইয়ে আমাকে ঘুম পাড়িয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। পরে মেয়ের ডাক চিৎকারে আমার ঘুম ভাঙে। আমি এর উপযুক্ত বিচার দাবি করছি। 

জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, মেয়েকে ধর্ষনের দায়ে বেল্লাল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status