ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2025, 5:53 PM

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় নয়ন মিয়া নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতুর নিচে নদের পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পরে নৌ-পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল প্রেরণ করেন।

নিহত নয়ন মিয়া রাজধানীর মোহাম্মদপুর টিক্কাপাড়া এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে। তিনি সোনারগাঁ থানার সাদিপুর বেলপাড়া এলাকায় মোক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হয়ে অটোরিকশা চালাতেন।

বৈদ্দ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক শামীম উদ্দিন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, সোমবার বিকেলে নয়ন অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেননি। পরবর্তীতে মঙ্গলবার সকালে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও অটোরিকশা উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status