ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
হাসপাতাল থেকে রাতে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 24 January, 2025, 12:25 PM

হাসপাতাল থেকে রাতে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে রাতে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

আজ রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, বৃহস্পতিবার নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়ার ছুটি হতে পারে। তিনি পরবর্তীতে বাসা থেকে নিয়মিত চিকিৎসা নিবেন।

ডাক্তার জাহিদ বলেন, শুক্রবার উনার ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ডাক্তাররা উনাকে ছুটি দেন। আজকেও একজন চিকিৎসক উনার পরীক্ষা করার জন্য লিখেছেন। সে পরীক্ষাগুলো আমরা কাল করাবো। রিপোর্টে যদি সব ঠিক থাকে তাহলে সন্ধ্যার দিকে উনাকে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। তিনি সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিপার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। 

ডা. জাহিদ আরও বলেন, গত ১৭ দিনে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে। দুই একটি রিপোর্ট এখনো আসেনি। কয়েকটি পরীক্ষা এখানেও হয় না। সেগুলো বাহির থেকে করাতে হয়। খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে অনেকটা বেটার আছেন।


তিনি বলেন, উনার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। কারণ উনার বয়সটা একটা বিবেচ্য বিষয়। তাছাড়া জেলে রেখে উনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। তখন উনাকে বিদেশে নিয়ে আসা গেলে আরও হয়ত দ্রুত সুস্থ করা যেত। এখন আমাদের চিকিৎসকদের বক্তব্য হচ্ছে আগে হলে হয়ত উনার লিভার ট্রান্সপ্লান্ট করা যেত।

জাহিদ আরও বলেন, ঔষধের মাধ্যমে উনার যে চিকিৎসা চলছে তা অব্যাহত রাখার জন্য সব চিকিৎসকরা একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে।

এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status