|
দুই ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করলেন সারজিস
নতুন সময় ডেস্ক
|
![]() দুই ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করলেন সারজিস বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। তিনি বলেন, ফেসবুকে সারজিসকে নিয়ে আজেবাজে মন্তব্য করার কারণে তিনি মামলা করেছেন। এসব মামলা সাইবার ক্রাইম তদন্ত করে। তিনি ফেসবুক পেজের লিংক ও কিছু ছবি দিয়েছেন। এগুলো যাচাইবাছাই ছাড়া কিছু বলতে পারছি না। সারজিস মামলার এজাহারে উল্লেখ করেন, গত বুধবার বেলা ১১টা ২০ মিনিটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লগইন করেন। এ সময় ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা এবং ক্রিমিনালস ডিইউ নামের দুটি পেজ থেকে তার বিরুদ্ধে বানোয়াট তথ্য দেওয়া হয়েছে। তার একটি অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে। ওই পোস্টে তার বিরুদ্ধে অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে। সারজিস আরও উল্লেখ করেন, এ দুটি পেজ থেকে তার বিরুদ্ধে চরম মানহানিকর বিভ্রান্তিমূলক তথ্য, এডিটেড স্ক্রিনশট ও কুরুচিপূর্ণ এডিটেড ছবি পোস্ট করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে তার ব্যক্তিত্ব ও চরিত্রের অপূরণীয় ক্ষতিসাধন হয়েছে। এমন ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রচারণা তাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করেছে, এমনকি তিনি চরম মানহানির শিকার হচ্ছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাংবাদিক ইউনিয়ন নেতার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
নাঙ্গলকোটে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
"প্রশাসনের চোখে ধুলো দেওয়ার চেষ্টা, মাদারগঞ্জে দুই যুবকের জরিমানা"
