ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
রাজারহাটে চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ সালাম গ্রেফতার
মোঃআসাদুর রহমান রাজারহাট
প্রকাশ: Monday, 20 January, 2025, 7:02 PM

রাজারহাটে চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ সালাম গ্রেফতার

রাজারহাটে চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ সালাম গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নৌকা প্রতীকের চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ সালামকে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ।

পুলিশ জানায়, আজ ২০ জানুয়ারী সোমবার দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুস ছালামকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

নৌকা প্রতিকের চেয়ারম্যান ও চাকিরপশার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন। বৈষম্য বিরোধী  ছাত্র জনতার জুলাই আন্দোলনকে নস্যাৎ করতে রাজারহাট উপজেলার মাস্টার মাইন্ড ছিলেন তিনি।   

বিগত দিনে এলাকায় তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে এবং ৫ আগষ্ট এর পর দেশ বিরোধি চক্রান্তে লিপ্ত ছিলেন তিনি।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম  গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,আঃ সালামকে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status