ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
পিএসএলে বিদেশিদের অতিরিক্ত ১ লাখ ডলার দেবে পাকিস্তান, লিটন-নাহিদ-রিশাদরা কি পাবেন?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 20 January, 2025, 7:03 PM

পিএসএলে বিদেশিদের অতিরিক্ত ১ লাখ ডলার দেবে পাকিস্তান, লিটন-নাহিদ-রিশাদরা কি পাবেন?

পিএসএলে বিদেশিদের অতিরিক্ত ১ লাখ ডলার দেবে পাকিস্তান, লিটন-নাহিদ-রিশাদরা কি পাবেন?

পাকিস্তান সুপার লিগকে (পিসিবি) বিদেশি ক্রিকেটারদের কাছে জনপ্রিয় করতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বড় উদ্যোগ নিয়েছে। পিসিবি ঠিক করেছে পিএসএল ফ্র্যাঞ্চাইজির ৬ জন হাইপ্রোফাইল বিদেশি খেলোয়াড়কে লিগে অংশগ্রহণের জন্য অতিরিক্ত ১ লাখ মার্কিন ডলার করে প্রদান করবে।

পিসিবির বিশেষ তহবিল থেকে এ অর্থ দেওয়া হবে বলে জানানো হয়েছে; যা এখন ১০ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে। পিএসএল প্লেয়ার্স ড্রাফটের সময়, প্রতি বিদেশি খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ বেস প্রাইস ২ লাখ মার্কিন ডলার নির্ধারণ করেছিল পিসিবি। 

পিএসএলের এক কর্মকর্তা জানান, ‘উদাহরণস্বরূপ, ডেভিড ওয়ার্নার ৩ লাখ মার্কিন ডলারে পিএসএলে চুক্তিবদ্ধ হয়েছেন, যার মধ্যে ১ লাখ ডলার পিসিবি বিশেষ তহবিল থেকে পরিশোধ করবে।’

পিএসএলের সেই কর্মকর্তা ব্যাখ্যা করেন যে, কয়েক বছর আগে পিএসএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেয় যে- যখন কেন্দ্রীয় পুলের নেট সম্প্রচার রাজস্ব ৩ বিলিয়নে পৌঁছবে, তখন প্রতি বছর ৫ লাখ মার্কিন ডলার এলিট খেলোয়াড়দের বেতনের জন্য বরাদ্দ করা হবে। 

তিনি আরও বলেন, গত বছর এই অতিরিক্ত অর্থ ব্যবহার করা হয়নি, ফলে এটি বৃদ্ধি পেয়ে ১০ লাখ মার্কিন ডলারে পরিণত হয়েছে। পিসিবি এ তহবিল ব্যবহার করবে কিছু এলিট খেলোয়াড়ের বেতন পরিশোধে, যারা প্লেয়ার্স ড্রাফটে চুক্তিবদ্ধ হয়েছে।

এবারের আইপিএলে নিলামে যারা অবিক্রীত ছিলেন, তাদের মধ্যে অনেকেই পিএসএলে চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ডেভিড ওয়ার্নার, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, ম্যাথিউ শর্ট, শন অ্যাবট, নাহিদ রানা, লিটন দাস, মাইকেল ব্রেসওয়েল, রিশ ভেন ডার ডুসেন।

পিএসএলে গোল্ড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশ দলের নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। লিটন দাসকে দলে নিয়েছে করাচি কিংস, আর রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। লিটন ও রিশাদ পিএসএলের ড্রাফটের তালিকায় সিলভার ক্যাটাগরিতে রয়েছেন।

এর আগে পিএসএলে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় ছিলেন কাইরন পোলার্ড (২.৫ লাখ মার্কিন ডলার) এবং এবি ডি ভিলিয়ার্স (২.৩ লাখ মার্কিন ডলার)।

পিএসএল ১৭ এপ্রিল শুরু হয়ে ২২ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

প্রসঙ্গত, পিএসএলের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনাম। এই ক্যাটাগরিতে থাকা একজন ক্রিকেটার ১ লাখ ৩০ হাজার ডলার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত পেয়ে থাকেন। বাংলাদেশি মুদ্রায় সোয়া এক কোটি টাকার মতো।

এরপর হলো ডায়মন্ড ক্যাটাগরি। এই ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৮৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৯০ লাখ। গোল্ড ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকা। সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status