ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পোশাক শিল্পে নারী শ্রমিকদের দক্ষতা উন্নয়নে অংশগ্রহণ মূলক কর্মশালা
মো.মাসুদ রানা,গাজীপুর
প্রকাশ: Sunday, 19 January, 2025, 5:53 PM

পোশাক শিল্পে নারী শ্রমিকদের দক্ষতা উন্নয়নে অংশগ্রহণ মূলক কর্মশালা

পোশাক শিল্পে নারী শ্রমিকদের দক্ষতা উন্নয়নে অংশগ্রহণ মূলক কর্মশালা

পোশাক শিল্পে কর্মরত নারী গার্মেন্টস শ্রমিকদের দক্ষতা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে অংশগ্রহন মূলক এক কর্মশালা গাজীপুর নগপাড়া সাগর সৈকত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ ( সি- ক্যাব)র আয়োজিত কর্মশালায় মূল প্রতিপাদ্য বিষয়ে উপস্থাপন করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জিয়ান মাহমুদ। বর্তমানে পোশাক কারখানায় নারী শ্রমিকের সংখ্যা উদ্বেগ জনক হারে হ্রাস পাচ্ছে। বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে নব্বই দশকে যেখানে ৮০ শতাংশ পোশাক শ্রমিক নারী ছিলেন, এখন তা -৫০ - ৬০ শতাংশে নেমে এসেছে। পোশাক শিল্পে নারী শ্রমিক কমে গেলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। আমাদের দেশে তৈরি পোশাক শিল্পের মতো অন্য কোন খাতে এত বিপুল সংখ্যক নারীদের কাজের সুযোগ নেই। এইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে সি - ক্যাব ১৪ টি সহযোগী সংস্থা ৩৯;অপরাজিত্ ৩৯; প্রকল্পের মাধ্যমে

নারী গার্মেন্টস কর্মীদের ক্ষমতায়নে কাজ করছে। কর্মশালায় অংশ গ্রহনকারী গণমাধ্যম কর্মীদের নারী শ্রমিকদের নিয়ে প্রতিবেদন তৈরির সময় তাদের ভুক্তভোগী হিসাবে না দেখে তাদের সফলতার গল্প গুলো তুলে ধরার আহবান জানান। এ সময় সি-ক্যাবের সিনিয়র অফিসার ফারজিয়া আহমেদ ও হাসান জেমস অপরাজিতা প্রকল্পের কার্যক্রম
ও নারী শ্রমিকদের উপর পরিচালিত গবেষণার তথ্য তুলে ধরেন। কর্মশালায় জানানো হয় সি-ক্যাব নারী শ্রমিকদের নিয়ে প্রতিবেদন তৈরির জন্য ১০ জন সাংবাদিককে ফেলোশিপ প্রদান করবে। পোশাক খাতে নিয়োজিত নারী শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত দিন ব্যাপি কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে গাজীপুর জেলায় কর্মরত অর্ধশত সাংবাদিক অংশ নেন। উল্লেখ্য, বেসরকারি সংস্থা সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব) নারী শ্রমিকসহ বিভিন্ন বিষয়ে গবেষণা ও বিশ্লেষণ ধর্মী কাজ নানা সামাজিক সমস্যার সমাধানে গবেষণা ও যোগাযোগের মাধ্যমে সচেতনতা বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status