ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
তেঁতুলিয়ায় ১৬ বছর পর বিএনপির অফিসের নামফলক উদ্বোধন
মোস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Sunday, 5 January, 2025, 4:57 PM

তেঁতুলিয়ায় ১৬ বছর পর বিএনপির অফিসের নামফলক উদ্বোধন

তেঁতুলিয়ায় ১৬ বছর পর বিএনপির অফিসের নামফলক উদ্বোধন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় র্দীঘ ১৬ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পার্টি অফিসের নামফলক উদ্বোধন করা হল। এ উপলক্ষ্যে শনিবার ৪ জানুয়ারী বিকেলে তেঁতুলিয়ার চৌরাস্তা বাজারে এ অফিস উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদাৎ হোসেন রণ্জু ও সদস্য সচিব রেজাউল করিম শাহিন।

শনিবার বিকাল থেকেই তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে জড়ো হতে থাকে উপজেলা বিএনপির কর্মী সমর্থকরা । সবার মনে খুশির জোয়ার। র্দীঘ ১৬ বছরের নিপিড়ন ও মামলা হামলার স্বীকার হয়ে বিএপি সমর্থকরা কোথাও অফিস করার পরিবেশ পায়নি।   তৎকালীন উপজেলা আওয়ামীলীগের প্রতিহিংসা ও ক্ষমতায়  বিএনপির পার্টি অফিস ভাংচুর করে গুড়িয়ে দেয়া হয়েছিল। এখন থেকে আবারও নিয়মিত হবে উপজেলা বিএনপির অফিস কার্যক্রম। বিভিন্ন দিবসের প্রতিপাদ্য ও অভ্যন্তরীন মিটিং মিছিল সহ যৌক্তিক দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কার্যালয়।

উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহব্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নুরুজ্জামান দুলাল ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ । এছাড়াও উপজেলা বিএএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status