|
মেয়াদের শেষ পর্যায়ে কেন ভারত আসছেন বাইডেনের প্রধান সহযোগী
নতুন সময় ডেস্ক
|
![]() মেয়াদের শেষ পর্যায়ে কেন ভারত আসছেন বাইডেনের প্রধান সহযোগী এই সফরের লক্ষ্য, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় ভারত-আমেরিকা কৌশলগত সম্পর্ক জোরদার করা। প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা ‘বাইডেন প্রশাসনের জন্য পররাষ্ট্রনীতির প্রকৃত অগ্রাধিকার ও ঐতিহ্যগত অর্জনের ক্ষেত্র।’ সফরের মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে বেসামরিক পরমাণু অংশীদারিত্ব, সেমিকন্ডাক্টর ও বায়োফার্মা সাপ্লাই চেইনে চীনের প্রভাব, কৌশলগত প্রযুক্তি সহযোগিতা এবং অন্যান্য নিরাপত্তা অগ্রাধিকার। এ প্রসঙ্গে আরেক কর্মকর্তা জানান, ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজি (আইসিইটি)-তে দুই দেশের যৌথ উদ্যোগকে আরও শক্তিশালী করাই এই সফরের মূল লক্ষ্য। সুলিভানের এই সফর তিব্বত মালভূমিতে চীনের প্রস্তাবিত জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ ঘিরে ভারত-চীনের উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই বাঁধ ভারতের পাশাপাশি বাংলাদেশের কোটি কোটি মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভয়েস অব আমেরিকার প্রশ্নের জবাবে এক কর্মকর্তা জানান, ‘দেশগুলোতে জল সম্পদের ন্যায্য এবং ন্যায়সঙ্গত পরিচালনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’ এছাড়াও এই সফরে বাঁধসহ অন্যান্য আঞ্চলিক উদ্বেগের বিষয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে বাইডেন এবং মোদী এআই, কোয়ান্টাম কম্পিউটিং, সেমিকন্ডাক্টর এবং মহাকাশ খাতে দুই দেশের মধ্যে কৌশলগত প্রযুক্তি অংশীদারিত্ব বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। সুলিভানের সফর এই উদ্যোগকেও এগিয়ে নেবে বলে মনে করা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
