|
গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়লো কলোনির ৫৭টি ঘর
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়লো কলোনির ৫৭টি ঘর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কলোনিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘসময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন। কোনাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার জামিল মিয়া মুঠোফোনে বলেন, কোনাবাড়ির আমবাগ এলাকায় এক সঙ্গে একাধিক মালিকানাধীন ৭০/৮০টি ঘর ছিল। সেখানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বসবাস করতেন। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন, মুহূর্তেই আগুন পাশের অন্য কলোনিতেও ছড়িয়ে পড়ে। রাত ১২টা ১৫মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট-সহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দু'টি কলোনির ৫৭টি ঘর মালামাল-সহ আগুনে পুড়ে যায়। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ সম্ভব হয়নি। তিনি জানান ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
