|
জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান
নতুন সময় প্রতিবেদক
|
![]() জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে দেখা মিলল ভিন্ন চিত্র। গ্রাফিতির ওপর সদ্য জাতীয় স্লোগান থেকে বাদ দেওয়া ‘জয় বাংলা’ লিখে রেখেছে কেউ। রয়েছে ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানটিও। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নালিতাবাড়ী পৌরশহরের থানা সংলগ্ন দেয়ালগুলোতে গতকাল সোমবার রাতের কোনো এক সময় এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গ্রাফিতির উপর ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। তাদের ধারণা, জুলাই বিপ্লবকে ধারণ করে না বা মানতে পারে না এমন কোন অপশক্তিই এসব করেছে। গ্রাফিতি অঙ্কনে মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করে দিয়েছে। গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা হয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট নিষিদ্ধ বা স্থগিত করেছেন, এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করল। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, ‘আমরা ঘটনার বিষয়ে জেনে খোঁজ খবর নিচ্ছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে৷’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
