ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
সোনারগাঁয়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
তৌরব হোসেন,সোনারগাঁ
প্রকাশ: Tuesday, 3 December, 2024, 4:47 PM

সোনারগাঁয়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

সোনারগাঁয়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুধঘাটা এলাকায় গত বৃহস্পতিবার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

আহতদের মধ্য থেকে সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মালিবাগে প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাজাহান নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত শাহজাহান উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে।

নিহতের মা রিনা বেগম বলেন, পূর্বশত্রুতার জের ধরে ইমরান ও বিজয়সহ ৬ থেকে ৭ জনের সন্ত্রাসী শাহজাহানের পথ গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে। পরে তার চিৎকারে আশেপাশে লোকজন এসে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ওসি আবদুল বারী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status