ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভৈরবে একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার
এম এ আজিজ কিশোরগঞ্জ
প্রকাশ: Tuesday, 26 November, 2024, 9:19 PM

ভৈরবে একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

ভৈরবে একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবের একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২৬ নভেম্বর বিকেলে পৌর শহরের রানীর বাজার এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে রয়েছেন স্বামী জনি বিশ্বাস (৩২), তার স্ত্রী নিপা রাণী বিশ্বাস (২৬), তাদের সাত বছর বয়সী ছেলে দ্রুব বিশ্বাস ও পাঁচ বছর বয়সী মেয়ে কথা বিশ্বাস।

তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলায় রায়পুরায়। জনি বিশ্বাস ভৈরবে ওয়ার্কশপ মিস্ত্রী হিসেবে কাজ করতেন এবং ভৈরব পৌর শহরের রানীর বাজারের একটি বাসায় ভাড়ায় থাকতেন।

স্থানীয়রা জানান, পরিবারটি কিছুদিন ধরেই এই এলাকায় বাস করছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুরুষের মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল, মহিলার মরদেহ জবাই করা ও বাচ্চা দুটি শ্বাসরুদ্ধ করা মৃতদেহ। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status