ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
উল্লাপাড়ায় পুনরায় জামায়াতের আমির হলেন অধ্যাপক শাহজাহান আলী
আল-আমিন, উল্লাপাড়া
প্রকাশ: Saturday, 23 November, 2024, 12:51 PM

উল্লাপাড়ায় পুনরায় জামায়াতের আমির হলেন অধ্যাপক শাহজাহান আলী

উল্লাপাড়ায় পুনরায় জামায়াতের আমির হলেন অধ্যাপক শাহজাহান আলী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুনরায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী।

রুকনদের (সদস্য) প্রত্যক্ষ  গোপন ভোটের মাধ্যমে ২০২৫-২০২৬ সেশনের জন্য উপজেলা আমির নির্বাচনের ভোটগ্রহণ গত ৯ নভেম্বর সম্পন্ন হয়। উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে রুকনদের গোপন ভোটে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী আমির নির্বাচিত হয়। 

২২ নভেম্বর শুক্রবার সকালে  উপজেলা জামায়াতের কার্যালয়ে নির্বাচিত আমির অধ্যাপক শাহজাহান আলীকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাক্ষ মাওলানা শাহিনুর আলম।

শপথ বাক্য পাঠে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ শহর জামায়াতের আমীর মাওঃ আব্দুল লতিফসহ উপজেলার সকল রুকনগণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status