|
নাটোরে তাবলীগ জামাতের দু'গ্রুপের সংঘর্ষে আহত ২০ জন
মোঃ রাসেল, নাটোর
|
![]() নাটোরে তাবলীগ জামাতের দু'গ্রুপের সংঘর্ষে আহত ২০ জন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে তেবাড়িয়ায় মারকাজের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কের উপর জেলা তাবলীগ জামাতের যুবায়ের পন্থী ও সা'দ পন্থীর মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পন্থীর অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় নাটোর-রাজশাহী মহাসড়কের যান চলাচল বন্ধ যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। নাটোর সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম জানান, আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
