ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
রাজস্থলীতে জরায়ু ক্যান্সারের টিকা পাচ্ছেন ১৫১৩ কিশোরী
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Thursday, 24 October, 2024, 6:17 PM

রাজস্থলীতে জরায়ু ক্যান্সারের টিকা পাচ্ছেন ১৫১৩ কিশোরী

রাজস্থলীতে জরায়ু ক্যান্সারের টিকা পাচ্ছেন ১৫১৩ কিশোরী

রাঙ্গামাটির রাজস্থলী  উপজেলার তিন টি ইউনিয়নের  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেমন প্রাইমারী ও মাধ্যমিক ৫৮ টি স্কুল পর্যায়ে  ১৫শত১৩ জন কিশোরী পাচ্ছে এইচপিভি ভ্যাকসিন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্থলী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  স্বাস্থ্য সহকারিরা এই টিকাদান কার্যক্রম পরিচালনা করছে।  রাজস্থলীউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সফিউল্লাহ সিবলী সহ স্বাস্থ্য বিভাগের কর্মচারীগন  সার্বিক টিকাদান ক্যাম্পেইন মনিটরিং করছেন।

ইউ এইচ এফ পিও  জানান,  মাসব্যাপী এই  জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিনটি চলবে।এটি  একটি  গুরুত্বপূন্য টিকা। স্কুল পড়ুয়া ৫ম থেকে ১০ম  শ্রেনীর ছাত্রী অথবা ঝরে পড়া ১২২ জন  ১০-১৪ বছর বয়সী কিশোরীরা এই ক্যাম্পেইনের আওতায় ১ ডোজ টিকা নিতে পারবে। এছাড়া অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে। রাজস্থলী  উপজেলার ১৫১৩ জন কিশোরি এইচপিভি টিকা পাবে। এ ছাড়া ভবিষ্যতে জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধের উদ্দেশ্যে এক ডোজ এইচ পি ভি টিকা দেয়া হবে। সুষ্টু সুন্দর পরিবেশে টিকাদান ক্যাম্পেইন পরিচালনার জন্য  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিনিয়ত  দিক-নির্দেশনা প্রদান করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status