|
ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানোর বিষয়ে যা বললেন নায়িকা মিতু
নতুন সময় প্রতিবেদক
|
|
ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানোর বিষয়ে যা বললেন নায়িকা মিতু এটিকে ভিউ বাণিজ্য উল্লেখ করে বলেন, একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে, ভিউবাণিজ্যে এতোটা নিচে নামলেন। একটাবার ভাবলেন না, মেয়েটা আসলেই কোনোদিন ওই ভাইয়ের সাথে একা দেখা করেছে কিনা?? খবর নিয়ে দেখেন ভাইয়েরা। এটুক একটু বের করেন প্লিজ। নিজেদের সাংবাদির দাব্যয়ী করেন? সত্যিই দাবি করেন? আজ থেকে আর কইরেন না। আমি চুপচাপ আমার মতন থাকি, থাকতে দেন। কবিতো নিরবই ছিলো, মুখটা খুলাইলেন ক্যান। তবে ওবায়দুল কাদেরের সঙ্গে জাহারা মিতুর সখ্য ছিল এটা সকলেই জানেন। বইমেলায় ব্যস্ততা সত্ত্বেও ওবায়দুল কাদের নায়িকার কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করতে যান। ওই ভিডিও সংবাদে এমনটাই বলা হয়েছে- একই সঙ্গে দেখানো হয়েছে কিছু চিত্র। তবে সব অভিযোগ অস্বীকার করে জাহারা মিতু বলেন, ভাইরে আমার কোনো পুরুষকে ভালো লাগে না, আমি কাউকে বিশ্বাস করতে পারি না। অনেক ইন্টার্ভিউতে বলেছি আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকেও আমার ভালো লাগে না। গত সাড়ে তিন বছর আগে এমন এক ধোঁকাবাজের সাথে সম্পর্ক ভেঙ্গেছি যে, এরপর সম্পর্ক জিনিষটাই আমার প্যারা মনে হয়। তিনি বলেন, আপনাদের অত্যাচারে মনে হচ্ছে একটা প্রেম করে প্রেমিক সামনে আনতেই হবে, তাহলে যদি আপনাদের একটু মনের আনচান ভাব কমে আরকি। তখন আর আবোল তাবোল প্রেম কাহিনী বানানো লাগবে না। জাহারা মিতু দেশীয় ইন্ডাস্ট্রিতে আসেন উপস্থাপনা থেকে। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও মূলত শাকিব খানের সঙ্গে আগুন ও কলকাতার দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে আলোচনায় আসেন। তবে এইউ নায়িকার ক্যারিয়ারের উল্লেখযোগ্য দুটি ছবি মুক্তি পায়নি। দেবের কমান্ডো কোনোভাবেই আর মুক্তি পাবে না, কারণ এর প্রযোজক সেলিম খানকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
