|
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলো অনার বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলো অনার বাংলাদেশ টানা ভারীবর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের ১১ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছে প্রায় ৪৫ লাখ মানুষ। বন্যার্ত এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। অনার বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনার বাংলাদেশের কর্মীরা সম্মতিক্রমে একদিনের বেতন দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। দেশে এখন যে বন্যা পরিস্থিতি চলছে, এমন সময় বন্যার্তদের বিভিন্ন ধরনের সহায়তা দরকার। মানুষের এই বিপদে সবারই উচিত সবার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী সহায়তা-সহযোগিতা করা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
