ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
বিসিবির বোর্ডসভা বুধবার, ভার্চুয়ালি যুক্ত হবেন পাপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 20 August, 2024, 1:10 PM

বিসিবির বোর্ডসভা বুধবার, ভার্চুয়ালি যুক্ত হবেন পাপন

বিসিবির বোর্ডসভা বুধবার, ভার্চুয়ালি যুক্ত হবেন পাপন

আওয়ামী লীগ সরকার পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ডসভা হতে যাচ্ছে বুধবার (২১ আগস্ট)।

এ সভায় ভার্চুয়ালি যোগ দেবেন আত্মগোপনে থাকা বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। এদিন পদত্যাগের বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাতে পারেন তিনি।

মঙ্গলবার (২০ আগস্ট) জরুরি বোর্ড সভার তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। ওই পরিচালক বলেন, ‘জরুরি বোর্ড সভা ডেকেছে কাল বেলা ১১টায়। সব পরিচালককেই উপস্থিত হওয়ার কথা। মেইলও পেয়েছি ইতোমধ্যে।’

গঠনতন্ত্র অনুযায়ী কমপক্ষে ৯ জন বোর্ড পরিচালককে উপস্থিত থাকতে হবে সভায়। এ ছাড়া শুধু সভাপতির এখতিয়ার রয়েছে বোর্ড সভা ডাকার। সবকিছু বিবেচনায় বুধবারের সভায় নির্ধারিত হবে বিসিবির ভবিষ্যৎ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status