|
কী থাকছে নতুন আইওএসে?
নতুন সময় ডেস্ক
|
|
কী থাকছে নতুন আইওএসে? অ্যাপল ম্যাপস পেতে যাচ্ছে নিজের ইচ্ছামতো রুট তৈরি করার ফিচার। ফোনে রুট তৈরি করে পরে সেটা অ্যাপল ওয়াচেও ব্যবহার করা যাবে। নোটস অ্যাপের মধ্যেই ভয়েস নোট রেকর্ড করার ফিচার যুক্ত হতে যাচ্ছে। আরসিএস মেসেজিং আরসিএস মেসেজিং সেবা অবশেষে পেতে যাচ্ছে আইফোন। এই ফিচারের মাধ্যমে অ্যানড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা সরাসরি ইন্টারনেটের মাধ্যমে মেসেজিং করতে পারবে কোনো মেসেঞ্জার ব্যবহার না করেই। এত দিন পর্যন্ত অ্যাপল শুধু আইমেসেজ সমর্থন করে আসছিল, যা অ্যাপলের বাইরে ব্যবহারের উপায় নেই। নতুন হিয়ারিং এইড মোড ‘এয়ারপডস প্রো ২’কে হিয়ারিং এইড হিসেবে ব্যবহারের আপডেটও ‘আইওএস ১৮’-এর অংশ হিসেবে প্রকাশ করবে অ্যাপল। অবশ্য এখনো ‘কনভারসেশন বুস্ট’ ব্যবহার করে এয়ারপডস প্রো ২ ব্যবহারকারীরা আশপাশের কথোপকথনের ভলিউম বাড়িয়ে শুনতে পারছে, নতুন হিয়ারিং এইড মোড নতুন কী ফিচার যুক্ত করবে সেটা পরিষ্কার নয়। নতুন আইএস ১৮ আপডেটের পরীক্ষামূলক সংস্করণ আসছে বরাবরের মতোই অ্যাপলের ডাব্লিউডাব্লিউডিসি অনুষ্ঠানে। পূর্ণাঙ্গ আপডেটটি সেপ্টেম্বরে সব সমর্থিত ডিভাইসে পৌঁছতে শুরু করবে। আইওএস ১৮ আপডেট পাচ্ছে আইফোন এক্স-এস, এক্স-আর এবং দ্বিতীয় প্রজন্মের এসই এবং এটির পরবর্তী সব মডেল। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
