|
করাচিতে নয়, বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ হবে রাওয়ালপিন্ডিতে
নতুন সময় ডেস্ক
|
![]() করাচিতে নয়, বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ হবে রাওয়ালপিন্ডিতে দুটি ম্যাচই হবে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে। যেখানে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। আজ এক বিবৃতিতে ভেন্যু পরিবর্তনে ব্যাপারটি জানিয়েছে পিসিবি। কারণ হিসেবে করাচি স্টেডিয়ামের সংস্কার কাজের কথা উল্লেখ করা হয়েছে। পিসিবি জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ভেন্যুর কাজ শেষ করার বিষয়ে নির্মাণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, খেলা চলাকালীন নির্মাণকাজ চলার কারণে যন্ত্রপাতির শব্দ ক্রিকেটারদের সমস্যায় ফেলবে। এ ছাড়া নির্মাণকাজের ধুলো খেলোয়াড়, অফিশিয়াল, ব্রডকাস্টার ও মিডিয়ার ব্যক্তিদের সমস্যার কারণ হবে। ’ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানে। যে কারণে স্টেডিয়ামগুলোর সংস্কার কাজ শুরু করেছে পিসিবি। তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ। যে কারণে গত ১৪ আগস্ট পিসিবি জানায়, দ্বিতীয় টেস্টে দর্শকরা গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন না। এবার দুই টেস্টের জন্যই এক ভেন্যু নির্ধারণ করা হলো। আগামী ২১ আগস্ট প্রথম টেস্ট শুরু হবে। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
