ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
গুলিবিদ্ধ ট্রাম্প এখন কোথায়?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 July, 2024, 12:35 PM

গুলিবিদ্ধ ট্রাম্প এখন কোথায়?

গুলিবিদ্ধ ট্রাম্প এখন কোথায়?

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়াতে গিয়ে নির্বাচনের প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তিনি ওই এলাকা ছেড়েছেন বলে জানিয়েছেন পেনসিলভানিয়ার গর্ভনর জস শাপিরো। 

এক্স পোস্টে তিনি বলেন, সেক্রেটারি সার্ভিসের প্রোটকলে ডোনাল্ড ট্রাম্প বাটলার এলাকা ছেড়েছেন। ট্রাম্প সুস্থ থাকায় তিনি কৃতজ্ঞ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পের দ্রুত সুস্থ হয়ে ওঠার বিষয়ে আশা প্রকাশ করেছেন। খবর বিবিসি 

পেনসিলভানিয়ার এই গর্ভনর বন্দুকধারীর হামলা থেকে ট্রাম্পকে রক্ষা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলবাহিনীর সাহসিকতার প্রশংসা করেন।  

জস শাপিরো বলেন, কেন্দ্রীয় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে ট্রাম্পের ওপর হামলার ঘটনা তদন্তে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। এছাড়া এ ঘটনায় অন্য যারা গুলিবিদ্ধ হয়েছে তা তদন্তে পেনসিলভানিয়ার পুলিশ নেতৃত্ব দিবেন। 

এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমানটি নিউ জার্সির নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। 

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্রাম্প বিমান থেকে হেঁটে হেঁটে নামছেন। তিনি নিউ জার্সিতে কোথায় যাবে সেটি স্পষ্ট নয়, তবে বেডমিনিস্টারের কাছেই ট্রাম্পের একটি গলফ ক্লাব রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status