ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটিএ এর অভিযান: ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 July, 2024, 7:47 PM

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটিএ এর অভিযান: ৩০  অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটিএ এর অভিযান: ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাহী ম্যাজিষ্ট্রডের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়ে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত

বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেড রফিকুল হকের নেতৃত্ব এ অভিযান চালানো হয়।
   
এসময় গুড়িয়ে দেয়া হয় অবৈধভাবে গড়ে উঠা লা রিভারিয়া নামক রিসোর্টের ৩ টি ভবন, সুইমিংপুল, ফকির ফ্যাশান লিমিটেড, উত্তরা জুট এন্ড ফাইবার্স, তারিকুল ইসলাম ও জামানের বাউন্ডারী দেয়ালসহ ৩০ টি অবৈধভাবে নদী দখল করে গড়া স্থাপনা।

এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ ঘোড়াশাল এর উপ পরিচালক মোহাম্মদ নুর হোসেন, উপ সহকারী পরিচালক মাহাবুব আলম তায়েফ, উপ সহকারী প্রকৌশলী মোতালিব হোসেনসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিষ্ট্রেড রফিকুল হক জানান, হাইকোর্টের নির্দেশে তারা নদী দখল মুক্ত করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছেন। এর ধারাবাহিকতায় অভিযানের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে  বিকাল পর্যন্ত পৌরসভার কেন্দুয়া এলাকায়  অভিযান করেন। এসময় ভেকু দিয়ে অবৈধভাবে গড়ে তোলা একটি রিসোর্টের ৩ টি কটেজ, সুইমিংপুল, বিভিন্ন মালিকানাধীন অবৈধ বাউন্ডারী দেয়ালসহ ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।  আগামী বৃহস্পতিবার  সকাল থেকে ২য় দিনের মত তারা আবার উচ্ছেদ পরিচালনা করবেন বলে জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status