ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
বাসন ভূমি অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 9 July, 2024, 5:52 PM

বাসন ভূমি অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান

বাসন ভূমি অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় বাসন ভূমি অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৯জুলাই) বেলা আড়াইটা থেকে সারে তিনটা পর্যন্ত ঘন্টাব্যাপী চলা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় দালালমুক্ত সেবা নিশ্চিত করার লক্ষ্যে। এতে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে পরিচালিত এ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কোনও দালালকে আটক করা যায়নি।

জানা যায় আদালত পরিচালনার খবর পূর্বেই জানতে পেরে দৌড়ে পালিয়ে যায় কথিত দালালরা। এসময় একজন সাদা পাঞ্জাবী পরিহিত লোক দৌড়ে পালাবার সময় নজর কারে জেলা প্রশাসকের, কথা মতো দৌড়ে তার পিছু নেয় আদালতকে সহায়তাকারি এক পুলিশ সদস্য। তবে এ যাত্রায় পালিয়ে যেতে সক্ষম হয় ওই লোক।

এসময় ভূমি অফিসে সেবা নিতে আসা অন্যান্য সেবা গ্রহীতাদের খোঁজখবর নেন জেলা প্রশাসক। পরে দীর্ঘসময় অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের জানান বাসন ভূমি অফিসের আশপাশে গড়ে উঠা অস্থায়ী দোকানপাটগুলো উচ্ছেদ, ভূমি অফিসের পুকুর পরিস্কার ও দালালমুক্ত সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এমন অভিযান আগামীতেও চলমান থাকবে।

ভূমি অফিসে সেবা নিতে আসা কোনও দালালকে ছার দেয়ার সুযোগ নেই বলেও জানান সরকারের এ কর্মকর্তা। এসময় ভূমি অফিসের নায়েব শফিকুল ইসলামকে যথোপযুক্ত দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন সময়ে এতে সহযোগীতা করেন জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জেলা পুলিশের সদস্যরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status