ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
২০২৭ সালে রোহিঙ্গাদের 'গুড বাই' জানানো হবে : এমপি শাহজাহান চৌধুরী
বলরাম দাশ অনুপম, কক্সবাজার
প্রকাশ: Saturday, 2 May, 2026, 3:02 PM

২০২৭ সালে রোহিঙ্গাদের 'গুড বাই' জানানো হবে : এমপি শাহজাহান চৌধুরী

২০২৭ সালে রোহিঙ্গাদের 'গুড বাই' জানানো হবে : এমপি শাহজাহান চৌধুরী

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য কাজ করা হচ্ছে। ২০২৭ সালে রোহিঙ্গাদের 'গুড বাই' জানানো হবে। সরকারের সংশ্লিষ্ট মহলে রোহিঙ্গাদের বিষয়ে আলাপ তুলবেন বলে জানান তিনি। 

শনিবার (২ মে) বেলা ১১টায় উখিয়ার পালংখালী স্টেশনে অধিকার বাস্তবায়ন কমিটির আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাংসদ ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকরি নিশ্চিত করতে হবে। এ সময়, পাহাড় কেটে রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী আবাসন নির্মাণের জন্য বেসরকারি সংস্থাগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

এদিকে, নাফ নদের বাংলাদেশের অংশে স্থানীয়রা অবাধে মৎস্য আহরণ করতে পারবে এবং আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান শাহজাহান চৌধুরী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status