ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানি নেতারা দোয়া করছে যেন কংগ্রেসের ‘শেহজাদা’ ভারতের প্রধানমন্ত্রী হয়: নরেন্দ্র মোদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 May, 2024, 4:10 PM

পাকিস্তানি নেতারা দোয়া করছে যেন কংগ্রেসের ‘শেহজাদা’ ভারতের প্রধানমন্ত্রী হয়: নরেন্দ্র মোদি

পাকিস্তানি নেতারা দোয়া করছে যেন কংগ্রেসের ‘শেহজাদা’ ভারতের প্রধানমন্ত্রী হয়: নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানি নেতারা দোয়া করছে যেন কংগ্রেসের ‘শেহজাদা’ ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হয়। এ সময় তিনি নাম প্রকাশ না করলেও ‘শাহজাদা’ বলে রাহুল গান্ধীকে আখ্যা দেন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ঝাড়খণ্ড রাজ্যের পালামৌতে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে নরেন্দ্র মোদি এ কথা বলেন। মোদি জোর দিয়ে বলেন, ‘শক্তিশালী ও নির্ভরযোগ্য ভারতের জন্য, একটি শক্তিশালী সরকার দরকার। আর মোদি সরকারই সবচেয়ে বেশি শক্তিশালী সরকার।’

মোদি আরও বলেন, ‘একটা সময় ছিল, যখন কংগ্রেস সরকার সন্ত্রাসী হামলার যেকোন বিষয় নিয়ে বিশ্ব দরবারে গিয়ে কান্নাকাটি করত। আর এখন পাকিস্তান বিশ্বজুড়ে কান্নাকাটি করে বেড়াচ্ছে।’  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status