|
নন্দীগ্রামে ফসলি জমিতে পুকুর খনন, ভ্রাম্যমান আদালতে জরিমানা
নতুন সময় প্রতিনিধি
|
![]() নন্দীগ্রামে ফসলি জমিতে পুকুর খনন, ভ্রাম্যমান আদালতে জরিমানা খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবীর অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪ জনকে আটক পূর্বক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ছ) ধারা লঙ্ঘনের ১৫(১) ধারা মোতাবেক জমির মালিক ইউনুস আলীর ৭০ হাজার টাকা জরিমানা করেন। উল্লেখ্য, ২০২২ সালে ডিসেম্বর মাসে একই জমি কেটে পুকুর খনন চেষ্টার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা ও এক্সেভেটর চালককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছিলেন তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, রায়হানুল ইসলাম। অপরদিকে, একই দিন দুপুর সারে ১২টার সময় উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা বাজারে অভিযান পরিচালনা করে পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের ১৪নং ধারায় ওয়াইদুল ইসলাম নামের এক ব্যক্তির ৪ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার রণকুড়ি গ্রামের মকিম উদ্দিনের ছেলে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফসলি জমির শ্রেনী পরিবর্তন করে পুকর খনন দন্ডনীয় অপরাধ। এমন অপরার করার কারনে জমির মালিক কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও রনবাঘা বাজারে এক ব্যক্তির ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
