ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
রংপুরে বৃষ্টির জন্য ইস্তেজকার নামাজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 25 April, 2024, 5:20 PM

রংপুরে বৃষ্টির জন্য ইস্তেজকার নামাজ

রংপুরে বৃষ্টির জন্য ইস্তেজকার নামাজ

মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে ইস্তেজকার নামাজ হলো রংপুর মহানগরীতে।

বৃহস্পতিবার  সকাল সাড়ে নয়টায় নগরীর জুম্পাপাড়ার আলহেরা ইনস্টিটিউট স্কুল মাঠে শত শত মুসল্লি নামাজে অংশ নেন। নামাজ শেষে ইসলামের নিয়ম অনুযায়ী দু-হাত উল্টিয়ে উপরের দিকে তুলে তারা মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করেন। তারা বলেন, বৃষ্টি না হওয়ার কারণে প্রকৃতি উত্তপ্ত হয়ে উঠছে। স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। কৃষি ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে। এজন্য আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনা করেন তারা।

ইসলামিক গবেষক এবং এই ইস্তেজকার নামাজের ইমাম মাওলানা ইকবাল হোসেন জানিয়েছেন,  নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগেও অনাবৃষ্টির সময়ে এভাবেই ইস্তেজকার নামাজ হয়েছে।এরপর বৃষ্টি হয়েছে। একারনে অনাবৃষ্টির সময় বৃষ্টির জন্য ইসলাম ধর্মাবলম্বীরা এই নামাজ আাদায় করে থাকেন।

রংপুর আবহাওয়া অফিসের তথ্য মতে, গত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি  মাসে এক ফোটাও বৃষ্টি হয়নি রংপুর অঞ্চলে। শুধু মার্চ মাসে হয়েছিল ৯৮ দশমিক ১৮ মিলিমিটার বৃষ্টি। এপ্রিল মাসেও দেখা মিলছে না বৃষ্টির।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status