ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
চটে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নোরা ফাতেহি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 24 April, 2024, 2:25 PM

চটে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নোরা ফাতেহি

চটে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নোরা ফাতেহি

বলিউডের আবেদনময়ী নারীর মধ্যে অন্যতম সুন্দরী অভিনেত্রী নোরা ফাতেহি। নিজের রূপ আর আকর্ষণীয় শারীরিক সৌন্দর্যের জন্য গর্ব করেন নোরা। তবে এবার সেই নিয়েই চটেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, ছবি শিকারীরা প্রায়ই নোরার বাজে ছবি তোলার জন্য উঠে পড়ে লাগেন। শারীরিক সৌন্দর্যের দিকে মনোযোগ না দিয়ে তারা বিশেষ অঙ্গের দিকে ফোকাস করে ছবি তোলেন। যা নিয়ে সম্প্রতি মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ‘হায় গরমি’ খ্যাত এ সেলিব্রেটি।

এ প্রসঙ্গেই নায়িকা চুপ না থেকে বিস্ফোরক মন্তব্য করেন।
সংবাদমাধ্যমে অনেকটা ক্ষোভ প্রকাশ করেই বলেন, মুম্বাইয়ে ছবিশিকারিদের নির্দিষ্ট অঙ্গের ছবি তোলার কদর্য প্রবণতা দিন দিন বেড়েই চলছে। অনুমতি না দেওয়া সত্ত্বেও তারা বিকৃতভাবে ছবি তুলছেন। এটা কী ঠিক? নোরা আরও বলেন, মনে হয় আমার মতো নিতম্ব কখনও দেখেনি ওরা। শুধু আমি নই, অনেক অভিনেত্রীদের বেলাতেই এমনটা করেন ছবি শিকারীরা, বিষয়টি আমি খেয়াল করেছি। এরপরই ছবিশিকারিদের দিকে আঙুল তুলে নোরা বলেন, অপ্রয়োজনীয়ভাবে সেলিব্রেটিদের অঙ্গ প্রত্যঙ্গ ক্যামেরার নজরে বিশেষভাবে ফোকাস করার মানে কী? কোন দিকে নজর তাদের?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status