ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পাথরঘাটায় ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশ: Wednesday, 24 April, 2024, 2:22 PM

পাথরঘাটায় ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার

পাথরঘাটায় ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার

বরগুনার পাথরঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ টি পা সহ ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার ২৩ এপ্রিল রাত ১১ টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড চরলাঠিমারা তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় । এ সময় ৪ টি পা সহ ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা স্টেশন কমান্ডার শাকিব মেহবুব।

তিনি জানান, পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকা থেকে হরিণের মাংস পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় কোস্টগার্ডের সদস্যরা।পরে পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। তাই এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ সময় ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হরিণের পা সহ মাংস জব্দ করতে সক্ষম হই। পরবর্তীতে জব্দকৃত মাংস পাথরঘাটা বন বিভাগের নিকট হস্থান্তর করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status