ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
একসঙ্গে ৬ সন্তানের জন্ম, আনন্দে আত্মহারা মা-বাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 April, 2024, 8:10 PM

একসঙ্গে ৬ সন্তানের জন্ম, আনন্দে আত্মহারা মা-বাবা

একসঙ্গে ৬ সন্তানের জন্ম, আনন্দে আত্মহারা মা-বাবা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একসঙ্গে ছয় সন্তান প্রসব করেছেন এক নারী। এদের মধ্যে ৪ ছেলে ও ২ মেয়ে।  শিশুদের নিয়ে আনন্দে আত্মহারা মা জিনাত বিবি ও বাবা ওয়াহিদ।

শুক্রবার ১৯এপ্রিল রাওয়ালপিন্ডিতে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স হাসপাতালে ওই নারী সন্তানগুলো প্রসব করেন। বিশ্বের ৪৭০ কোটি নারীর মধ্যে এ মুহূর্তে তিনিই বিরল এই রেকর্ড স্থাপন করলেন। জিনাত বিবি ও তার স্বামী ওয়াহিদ থাকেন হাজারা কলোনিতে। 

চিকিৎসকরা জানান, জন্মের সময় শিশুদের ওজন স্বাভাবিক ছিল। তারা সুস্থ আছে। সুস্থ আছেন তাদের মা-ও। তা সত্ত্বেও বাসায় নেওয়ার আগে পর্যন্ত শিশুদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে মেডিকেল তত্ত্বাবধানে রাখা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে একাধিক সন্তান একসঙ্গে জন্ম দেওয়ার জন্য উর্বরতা বিষয়ক ওষুধের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। কিন্তু চিকিৎসকরা এ ধরনের ওষুধ ব্যবহার না করতে সতর্ক করেন। একসঙ্গে ছয় সন্তান জন্ম হওয়াকে ইংরেজিতে সেক্সটুপ্লেটস বলা হয়। এটা বিভিন্ন রকম হয়। এক্ষেত্রে আলাদা ছয়টি ডিম্বাণু শুক্রানুর সঙ্গে নিষিক্ত হতে পারে। আবার অন্য সেক্সটুপ্লেটসগুলো একই রকম হয়। অর্থাৎ একটি উর্বর ডিম্বাণু বিভক্ত হয়ে অনেক ভ্রূণ সৃষ্টি করে। কখনো কখনো এই ডিম্বাণু বিভক্তি একাধিকবার হতে পারে। ফলে তা থেকে তিনটি বা কখনো কখনো ছয়টি শিশুর জন্ম হতে পারে। এক্ষেত্রে একই রকম কয়েকটি যমজের জন্ম হতে পারে। সেক্সটুপ্লেটস পদ্ধতিতে জন্ম নেওয়া শিশুরা সবাই ছেলে, মেয়ে অথবা উভয়ের মিশ্রণে জন্ম নিতে পারে। আইডেনটিক্যাল বা একই রকম ভ্রূণ তৈরি করে যে শিশুর জন্ম হয়, তাদের একই লিঙ্গ হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status