|
কিম বন্ধুসুলভ বাবা
নতুন সময় ডেস্ক
|
![]() কিম বন্ধুসুলভ বাবা ভিডিওতে দেখা গেছে,– শিশু থেকে শুরু করে সেনাসদস্য, চিকিৎসাকর্মী থেকে শুরু করে উত্তর কোরিয়ার বিভিন্ন পেশার মানুষ সুর মেলাচ্ছেন। গানের সুরে তারা বলছেন, ‘চলো গাই, কিম জং উন এক মহান নেতা; চলো বলি, কিম জং উন একজন বন্ধুসুলভ বাবা। রাষ্ট্রীয় টেলিভিশনে গানটির একটি সরাসরি পরিবেশনাও দেখা যায়। ১০ হাজার আবাসনের একটি প্রকল্পের কাজ শেষ হওয়া উপলক্ষে গানটি পরিবেশন করা হয়, যা খোদ কিম জং উন দেখেছেন। গানটি নতুন প্রোপাগান্ডা বলে মনে করে পশ্চিমা দেশগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উত্তর কোরিয়া শাসন করে আসছে কিম পরিবার। ২০১১ সালে বাবা কিম জং ইল মারা যাওয়ার পর ২০১২ সালে ক্ষমতায় বসেন তিনি। ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) নেতা কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা ও একনায়ক। তাঁর বাবা কিম জং ইল ১৯৯৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দেশটি শাসন করেছেন। কিম জং উনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্রকে পাত্তা না দেওয়ার অভিযোগ রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
