|
প্রচন্ড গরমে বানাতে পারেন পুষ্টিকর পানীয়, রইল রেসিপি
নতুন সময় ডেস্ক
|
![]() প্রচন্ড গরমে বানাতে পারেন পুষ্টিকর পানীয়, রইল রেসিপি ডাবে রয়েছে ইলেকট্রোলাইটস, খনিজ এবং নানাবিধ উপকারী ভিটামিন। ফলে একদিকে দূর হবে ক্লান্তি, অন্যদিকে পুষ্টি যোগাবে শরীরের। সেই সঙ্গে দেহে পানির চাহিদাও পূরণ করে। এই গরমে তাই ঝটপট ডাবের শরবত বানিয়ে নিতে পারেন। কিভাবে তৈরি করবেন ভাবছেন? উপকরণ: নারকেল বা শাঁস যুক্ত ডাব ১টা, চিনি ২ চা-চামচ ঠান্ডা পানি বা বরফ পরিমাণমতো। তৈরির পদ্ধতি: প্রথমে মিক্সারে ডাবের পানি, শাঁস এবং চিনি দিন। তারপর মিক্সারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। একটা কাচের গ্লাসে পুরো পানি ঢেলে তাতে উপর থেকে বরফ কুঁচি ছড়িয়ে দিন। ব্যস তৈরি ডাবের শরবত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
