ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
প্রেমিকাকে উদ্দেশ্য করে গান গাওয়াই কাল হলো ফয়সালের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 17 March, 2024, 2:44 PM

প্রেমিকাকে উদ্দেশ্য করে গান গাওয়াই কাল হলো ফয়সালের

প্রেমিকাকে উদ্দেশ্য করে গান গাওয়াই কাল হলো ফয়সালের

রাজধানীর পল্লবীতে ফয়সাল নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, প্রেমিকাকে উদ্দেশ্য করে গান গাওয়াই কাল হয় তার। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় পল্লবী থানাধীন মিরপুর-১২ তে বিহারি ক্যাম্পের কাছের একটি সড়কে এ ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রিকশা থামিয়ে এলোপাতাড়ি কোপানো হয় ফয়সাল ও তার বন্ধু রাশেদকে।

পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত রাশেদ ঢামেকে চিকিৎসাধীন।

ফয়সালের বন্ধুদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রেমিকাকে উদ্দেশ্য করে গান গেয়েছিল ফয়সাল। কিন্তু হামলাকারীরা মনে করে- তাদের একজনের স্ত্রীকে ইভটিজিং করে গান গেয়েছিলেন তিনি। যে কারণে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিরপুর) মোহাম্মদ জসীম উদ্দিন মোল্লা বলেন, ঈদের পর প্রেমিকাকে বিয়ে করার কথা ছিল ফয়সালের। তাই তাকে উদ্দেশ্য করে গান গেয়েছিল। কিন্তু হামলাকারীরা মনে করেছে, তাদের স্ত্রীকে নিয়ে গান গাওয়া হয়েছে। তাই হামলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status