ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভান্ডারিয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 February, 2024, 12:01 AM

ভান্ডারিয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ

ভান্ডারিয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে গতকাল সোমবার দুপুরে নাসির ডাকুয়া (৫৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ।

আহত নাসিরের পারিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ধাওয়া বাজারে নাসির ডাকুয়ার নির্মান সামগ্রী দোকান এর কাছে রোববার ভিজিডি চাল বিতরণের সময় আলমগীর আকনসহ কয়েক ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে, এসময় ব্যবসায়ী নাসির ডাকুয়া থামাতে গেলে এক পর্যায়ে নাসির ডাকুয়ার সঙ্গে আলমগীর আকন বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এ ঘটনার জেরে গতকাল সোমবার দুপুরে স্থানীয় ফুলতলা বাজার থেকে বাড়ী ফেরার পথে ওত পেতে থাকা আলমগীর আকনসহ ৫ সন্ত্রাসী নাসির ডাকুয়াকে কুঠার এবং লাঠি দিয়ে এলোপাতারি পিটিয়ে তার ডান পা ভেঙে ফেলে। এ সময় তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে ভান্ডারিয়া উপজেলা  হাসপাতাল কমপ্লেক্স এবং পরে তার অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ধাওয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু এ ঘটনা নিশ্চিত করে জানান, আলমগীর আকন একজন খারাপ প্রকৃতির লোক । এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status