ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনা ৩ আনসার ব্যাটালিয়ন'র পদোন্নতি ও প্রশিক্ষণের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 19 February, 2024, 4:35 PM

খুলনা ৩ আনসার ব্যাটালিয়ন'র পদোন্নতি ও প্রশিক্ষণের উদ্বোধন

খুলনা ৩ আনসার ব্যাটালিয়ন'র পদোন্নতি ও প্রশিক্ষণের উদ্বোধন

খুলনা রূপসা ইলাইপুর ৩ আনসার ব্যাটালিয়ন সদরে সকাল ১১ টায় আনসার ব্যাটালিয়নের ১১৮ জন সদস্যদের সিপাহি হতে ল্যান্স নায়েক পদে পদোন্নতি প্রশিক্ষণের উদ্বোধন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক, শাহ্ আহমদ ফজলে রাব্বী, বিশেষ অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সাইফুদ্দিন।

অনুষ্ঠানে সভাপত্বি করেন পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন মোল্যা আবু সাইদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জৈষ্ঠ্যতা, যোগ্যতা ও কর্মদক্ষতার ফল হিসেবে এই পদোন্নতি প্রশিক্ষণ। পদোন্নতি মানুষকে কর্মে অনুপ্রেরণা সৃষ্টি করে। পেশাদারিত্বের মান বৃদ্ধি, অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন, সামরিক বেসামরিক প্রতিষ্ঠানে সঠিকভাবে দায়িত্ব পালন, বাহিনীর সুনামসহ পদ মর্যাদা ধরে রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। আনসার বাহিনী বর্তমানে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। এক্ষেত্রে আনসার বাহিনী এ ধারা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে মান মর্যাদাপূর্ণ উন্নত দেশে পরিণত করার প্রচেষ্ঠায় যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে।

অনুষ্ঠান সঞ্চাচালনা করেন ৩ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার  রাজিব হোসাইন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status