|
মাহির সংসার ভাঙার খবরে যা বললেন প্রথম স্বামী অপু
নতুন সময় প্রতিবেদক
|
![]() মাহির সংসার ভাঙার খবরে যা বললেন প্রথম স্বামী অপু বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমি জানতাম না তার বিচ্ছেদের খবর। তবে শুক্রবার রাতে অনেকেই আমাকে ফোন দেন, জানান মাহির বিচ্ছেদের খবর। এখন তো আমার এখানে কিছু করার নেই। তার সঙ্গে আমার কোন ধরনের কোন যোগাযোগ নেই।’ মাহির সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে আর সংসার জীবনে পা দেননি অপু। তবে জানালেন, খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন তিনি। এ বিষয়ে অপুর ভাষ্য, ‘নতুন করে জীবন শুরু করতে চাচ্ছি। খুব দ্রুতই বিয়ে করব। সিলেটের মেয়ে ছাড়া আর বিয়ে করব না। সম্পর্কে জড়িয়ে বিয়ের কথা তো প্রশ্নেই আসে না। পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করব। আমি মনে করি পারিবারিকভাবেই ভালো। পরিবার মেয়ে খুঁজছে। এখন মেয়ে যত দ্রুত পাওয়া যায়, পেলেই বিয়ে। আমিও দ্রুত শুভ কাজটি সম্পন্ন করতে চাই।’ উল্লেখ্য, ২০১৬ সালে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ভালোবেসে বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু। কিন্তু বিয়ের ৫ বছরের মাথায় ২০২১ সালে হঠাৎই বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। ওই বছরেই গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের গলায় মালা দেন মাহি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ের একবছর পরই সন্তানের মা হন এই অভিনেত্রী। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু গত ১৬ ফেব্রুয়ারি রাতে হঠাৎই এক ভিডিও বার্তায় নিজের বিচ্ছেদের খবর জানান মাহি। অভিনেত্রী জানান, রাকিব সরকারের সঙ্গে আর এক ছাদের নিচে থাকা হচ্ছে না তার। বর্তমানে দু’জনেই আলাদা থাকছেন। খুব শিগগিরই বিচ্ছেদের পথে হাঁটবেন এই জুটি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
শত ব্যস্ততার মাঝেও মানবিকতার আলো ছড়াচ্ছেন চট্টগ্রামের ডিসি জাহিদ
ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ
মাছ না মিললে চালও জোটে না: হালদা পাড়ে সেলাই মেশিনে নতুন স্বপ্ন, পাশে ডিসি জাহিদ
