ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝালকাঠিতে ৩০১টি জাল টাকার নোটসহ আটক-২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 18 February, 2024, 12:59 AM

ঝালকাঠিতে ৩০১টি জাল টাকার নোটসহ আটক-২

ঝালকাঠিতে ৩০১টি জাল টাকার নোটসহ আটক-২

ঝালকাঠিতে ৩০১টি জাল টাকার নোটসহ মোসাঃ নুপুর বেগম (৩৫) ও মোঃ জসিম খলিফা (৩৫) কে আটক করেছে ডিবি পুলিশ। 

শুক্রবার (১৬ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এর নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফজলুল হক খান এর নেতৃত্বে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ঝালকাঠি পৌরসভা কৃষ্ণকাঠি এলাকার কবিরাজ বাড়ী রোডে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সামনে থেকে বিভিন্ন অংকের ৩০১ (তিন শত এক) টি জাল নোট যাহার মূল্য ২,৯৬,০০০/- (দুই লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা সহ তাদের দুইজনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ৩নং ওয়ার্ডের গৌরিপুর এলাকার আলামিন হাওলাদারের স্ত্রী মোসাঃ নুপুর বেগম এবং ঝালকাঠি সদর উপজেলার দেউরী এলাকার মোঃ ওয়াজেদ আলী খলিফার ছেলে মো. জসিম খলিফা।

ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ তাদের দু'জনকে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে রাতেই ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করে শনিবার দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব‍্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status