ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বাংলাদেশের সাগরিকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 18 February, 2024, 1:16 AM

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বাংলাদেশের সাগরিকা

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বাংলাদেশের সাগরিকা

নানা ঘটনার মধ্য দিয়ে সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ ও ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়। বিতর্কিত টস কাণ্ডের জন্য টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠান সেদিন বিঘ্নিত হয়। সফরকারী ভারত চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে পরদিন দেশে চলে যায়। স্বাগতিক বাংলাদেশকে একই ধরনের আরেকটি চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করবে সাফ। সেটি আগামীকাল বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে তুলে দেওয়া হবে।


বিতর্ক আর উত্তেজনায় সময় ক্ষেপণ হওয়ায় ফাইনালের দিন ম্যাচসেরা বা টুর্নামেন্ট সেরার পুরস্কার দেওয়া হয়নি। কাল ট্রফির পাশাপাশি এসব পুরস্কারও দেওয়া হবে।

টুর্নামেন্টের দু'টি ব্যক্তিগত পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশের ফরোয়ার্ড সাগরিকা একই সঙ্গে টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাচ্ছেন। 




সাগরিকার জোড়া গোলে বাংলাদেশ নেপালকে পরাজিত করে। পরবর্তীতে ভারতের বিপক্ষে একমাত্র জয়সূচক গোল এবং ফাইনালে ইনজুরি সময়ে সমতাসূচক গোলটিও করেন সাগরিকা। সেরা খেলোয়াড়ের পুরস্কার সাগরিকা এককভাবে পেলেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কারে তার সঙ্গী ভারতের দুই ফুটবলার। তারাও সমান চারটি করে গোল করেছেন। 


টুর্নামেন্টের ফেয়ার প্লে পুরস্কার পাচ্ছে নেপাল। মার্চে নেপালে রয়েছে সাফের আরেকটি বয়স ভিত্তিক টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের সময় ভারতের অফিসিয়ালদের কাছে সর্বোচ্চ দুই গোলদাতার ট্রফি ও স্বাগতিক নেপালকে ফেয়ার প্লে'র ট্রফি বুঝিয়ে দেওয়া হবে বলে জানান সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

নারী ফুটবলে উঠতি তারকা হিসেবে এখনই শোরগোল ফেলে দিয়েছেন সাগরিকা। সাফ অ-১৭ টুর্নামেন্টেও গোল রয়েছে তার। এবার অ-১৯ টুর্নামেন্টে হলেন সেরা খেলোয়াড়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status