|
পটুয়াখালীর বাউফলে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি উপকরণ বিতরন
মোঃ কাওছার আহমেদ,বাউফল
|
![]() পটুয়াখালীর বাউফলে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি উপকরণ বিতরন শনিবার সকাল ১১ টায় কালাইয়া সাহেদা গফুর হাসপাতাল মাঠে প্রধান অতিথি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃফিরোজ আলম কৃষি উপকরণ বিতরন করেন। প্রতিজন কৃষককে ১০ কেজি বীজ মুগডাল, ইউরিয়া সার ৫০ কেজি, এডিপি সার ৫০ কেজি এম ও পি সার ২৫ কেজি করে ও যাতায়াত ভারার জন্য নগদ ১ হাজার টাকা করে বিতরন করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃকামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান ও ভিপি মোঃমুকিতুল কবীর,এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান মোঃসফরুজ্জামান খান,দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর হোসেন, বরিশাল শাখা প্রধান মোঃগোলাম মাওলা পটুয়াখালী শাখা প্রধান মোঃমোসলে উদ্দিন, কালাইয়া শাখা প্রধান মোঃআল মামুন,কালিশুরি উপশাখা প্রধান মোঃআলমগীর হোসেন প্রমুখ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
