ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পঞ্চগড়ে বসন্ত বরণ উদযাপন করলো উদীচী শিল্পীগোষ্ঠী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 18 February, 2024, 12:45 AM

পঞ্চগড়ে বসন্ত বরণ উদযাপন করলো উদীচী শিল্পীগোষ্ঠী

পঞ্চগড়ে বসন্ত বরণ উদযাপন করলো উদীচী শিল্পীগোষ্ঠী

পঞ্চগড়ে প্রেম ও ভালোবাসার ঋতু  বসন্তকে বরণ করার মাধ্যমে উদযাপন করেছে পঞ্চগড় উদীচী শিল্পী গোষ্ঠী । এ উপলক্ষ্যে বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনটির কর্মীরা। 

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। শোভাযাত্রায় উদীচী সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থী, অবিভাবক, উদীচীর সদস্য ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।  দুপুরে শহীদমিনারে চিত্রাংকন, আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা হয়। পরে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, উদীচীর সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অধ্যাপক হাসনুর রশিদ বাবু প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status