|
বাগমারায় সোহাগ হত্যা মামলায় আরো ২ জন গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় সোহাগ হত্যা মামলায় আরো ২ জন গ্রেপ্তার শুক্রবার ১৬ ফেব্রুয়ারি, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে র্যাব। হত্যাকান্ডের পর থেকেই তারা পালিয়ে বেড়াচ্ছিল। তাদরে বিরুদ্ধে গাঁজা সেবন, চাঁদাবাজি, অন্যের পুকুরের মাছ চুরি সহ মাদক ব্যবসা সহ নানান অভিযোগ আছে। বাগমারায় নিহত সোহাগ যশোরের মনিরামপুর এলাকার শরিফুল ইসলাম মিস্ত্রীর ছেলে। গত (২ ফেব্রুয়ারি) শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মরুগ্রাম ডাঙ্গাপাড়া এলাকায় বন্ধুর বাড়িতে ঘুরতে এসে নির্মাম ভাবে খুন হয় সোহাগ। ওই ঘটনায় সোহাগের চাচাতো ভাই সাইফুল ইসলাম সাগর বাদী (গত ৩ ফেব্রুয়ারি) বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। হত্যা কান্ডের পর থেকে এর সাথে জড়িতরা এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে। হত্যা মামলায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ৭ ফেব্রুয়ারি আত্রাই উপজেলার দিঘা ব্রীজ বাজার এলাকা থেকে হত্যা মামলায় রহিদুল ইসলাম এবং ১১ ফেব্রুয়ারি ঝিকরা বাজার থেকে শিবলু রহমানকে গ্রেপ্তার করে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
বাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেল
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
