|
কবে আসছে অ্যাপলের ফোল্ডেবল ফোন
নতুন সময় ডেস্ক
|
![]() কবে আসছে অ্যাপলের ফোল্ডেবল ফোন সম্প্রতি কোরিয়ান প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইলেক একটি প্রতিবেদনে অ্যাপলের ফোল্ডেবল ডিভাইসের বিষয়ে নতুন তথ্য ফাঁস করে। প্রতিবেদন থেকে জানা যায়, অ্যাপলের ফোল্ডেবল আইফোন ও আইপ্যাড নিয়ে কাজ শুরু হয়েছে। আগামী ২০২৬ বা ২০২৭ সাল নাগাদ লঞ্চ হতে পারে এই ডিভাইস। সাত থেকে আট ইঞ্চির একটি ফোল্ডেবল ডিসপ্লে ডিভাইস চালুর পরিকল্পনা করছে অ্যাপল, যেটি সম্ভবত হতে যাচ্ছে কোম্পানির প্রথম ভাঁজযোগ্য ডিভাইস। অন্যভাবে বললে, এটি অ্যাপলের প্রথম ‘ফোল্ডেবল ডিসপ্লে ডিভাইস’ না হয়ে, প্রথম ফোল্ডেবল আইফোন হতে পারে। ডিভাইসটি অ্যাপলের ট্যাবলেট ও আইপ্যাড মিনির বদলে আসতে পারে, এমন গুঞ্জন থাকলেও একাধিক কারণে তা না হওয়ার সম্ভাবনাই বেশি। গত বছর দক্ষিণ কোরিয়ার দুই প্রযুক্তি জায়ান্ট এলজি ও স্যামসাং তাদের ডিসপ্লে প্যানেল অ্যাপলকে সরবরাহ করেছিল যাতে তারা ছয় থেকে সাত ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে তৈরি করতে পারে। এর থেকে ইঙ্গিত মেলে, একই দেশের দুটি কোম্পানিকে ফোল্ডেবল ডিসপ্লে ডিভাইস তৈরির উৎস হিসেবে ব্যবহার করতে পারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। আর স্যামসাং অ্যাপলের প্রাথমিক সরবরাহকারী এবং পরিবেশক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
