ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
স্টার টেক'র বিরুদ্ধে নকল পণ্য বিক্রির অভিযোগ!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 6 February, 2024, 8:49 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 6 February, 2024, 12:11 PM

স্টার টেক'র বিরুদ্ধে নকল পণ্য বিক্রির অভিযোগ!

স্টার টেক'র বিরুদ্ধে নকল পণ্য বিক্রির অভিযোগ!

অভিযোগ উঠেছে দেশের বাজারে স্যামসাংয়ের নকল এসএসডি বিক্রি করছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড । প্রযুক্তিপণ্য বিক্রেতা এই প্রতিষ্ঠান স্যামসাংয়ের কেসিংয়ের ভিতরে নকল এসএসডি ড্রাইভ দিয়ে সরবাহ করে আসছে। 

বিভিন্ন মার্কেট  এবং অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে দেদারসে বিক্রি হচ্ছে স্যামসাংয়ের নকল এসএসডি। দামি এসএসডিগুলোর নকলই মূলত দেশের বাজারে অনলাইনেই বেশি ছড়িয়ে পড়ছে । 

সম্প্রতি স্টার টেকে স্যামসাংয়ের নকল এসএসডি পণ্য বিক্রির অভিযো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ বিষয়ে কথা বলতে থাকেন। কিছু কিছু গণমাধ্যম এ সংশ্লিষ্ট সংবাদও প্রকাশ করেছে। 

সাজিদ খান নামে একজন ক্রেতা জানান,  স্টার টেক এর গাজিপুর শাখা থেকে স্যামসাংয়ের একটি  এসএসডি আসল ভেবেই কিনেছিলেন কিছুদিন আগে। কেনার কয়েক দিন পর এসএসডির কার্যক্ষমতা কমে গেলে  জানতে পারেন এটি আসলে নকল । তিনি আরো জানান যখন সেটা ফেরত দিতে স্টার টেক এর গাজিপুর শাখায় যান সেখানে বেশ কিছু গ্রাহক স্যামসাংয়ের  এসএসডি কিনে প্রতারিত হয়েছেন বলে জানতে পারেন ।

গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার ৫ ফেব্রুয়ারি,  স্টারটেকে ওয়েবসাইটে গেলে স্যামসাংয়ের এসএসডি স্টক আউট দেখানো হয় তাদের ওয়েবসাইটে ।

স্যামসাংয়ের নকল এসএসডি প্রসঙ্গে রাশেদ আলী বলেন, বাংলাদেশে স্যামসাং এসএসডির অফিসিয়াল কোনো ডিস্ট্রিবিউটর নেই। কয়েকটি প্রতিষ্ঠান এসব পণ্য নিয়ে আসে। আমাদের তো এসব পণ্য বিক্রির আগে খুলে চেক করে নেয়ার সুযোগ নেই। তবে সম্প্রতি যে এসএসডিতে  টেকনিক্যাল ইরোর এসেছিল সম্ভবত সেটা চাইনিজ ভার্সন ছিল অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সে গ্রাহকে রিফান্ড বা গ্লোবাল ভার্সন দিয়ে সমাধান করে দেয়া হয়েছে। আমরা অভিযোগ পাওয়ার কারণে এটা বিক্রি বন্ধ করেছি। 

তিনি বলেন, অবৈধ প্রযুক্তি পণ্য বিক্রি করলে সেটার জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) বা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আসতে পারতো। এখন পর্যন্ত এই দুটি প্রতিষ্ঠানে আমাদের বিরুদ্ধে অভিযোগ আসেনি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status