|
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন নীলা
নতুন সময় প্রতিবেদক
|
![]() মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন নীলা এদিকে প্রথম রানারআপ হয়েছেন আকলিমা আতিকা কণিকা ও দ্বিতীয় রানারআপ শাকিরা তামান্না। এবারের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মানা বে-ওয়াটার পার্কে। আলো–ঝলমলে সেই রাতে শাম্মি ইসলাম নীলার মাথায় উঠল মুকুট। এবারের আসরে প্রধান বিচারক হিসেবে ছিলেন অভিনেত্রী-নৃত্যশিল্পী তানিয়া আহমেদ। তার সঙ্গে পাঁচ সদস্যের জুরি বোর্ডে ছিলেন গুণী অভিনেতা আফজাল হোসেন। ভারতে অনুষ্ঠেয় ৭১তম মিস ওয়ার্ল্ডের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নীলা। জানা গেছে, গত ২৩ জানুয়ারি বিএফডিসির মঞ্চে শুরু হয়েছিল এই সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত আসর। সেখান থেকে বিচারকরা সেরা ১০ জনকে নির্বাচন করেন। তারপর শুরু হয় গ্রুমিং সেশন। অবশেষে গ্র্যান্ড ফিনালে অংশ নেন এই সেরা ১০ জন। আগামী ৯ মার্চ ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড-২০২৩। মুকুট জিতে নীলা বলেন, ‘আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। যাতে আমি আপনাদের দেওয়া এত সুন্দর একটা সম্মানের মর্যাদা রক্ষা করতে পারি এবং আমি আশাবাদী, মিস ওয়ার্ল্ডের মুকুট এবার বাংলাদেশে নিয়ে আসব।’ আগামী ১৮ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশে রওনা দেবেন নীলা। সেখানে তিনি অংশ নেবেন মিস ওয়ার্ল্ডের মূল পর্বে। এ আয়োজনে বিজেতাকে মুকুট পরিয়ে দেবেন পোল্যান্ডের সাবেক মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা বিলস্কা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
