|
ঠাকুরগাওঁ জেলা পুলিশের উদ্যেগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও
|
![]() ঠাকুরগাওঁ জেলা পুলিশের উদ্যেগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের প্রশিক্ষণের একটা অংশ। খেলাধুলা শরীর গঠনের সহায়তার পাশাপাশি শৃঙ্খলাবোধ জাগ্রত করে যা পুলিশের পেশাগত কাজে অত্যন্ত সহায়ক। তিনি আরো বলেন, পুলিশ সদস্যদের নিজ নিজ সরকারি দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তিনি প্রতিটি ইউনিটে নিয়মিত খেলাধুলার আয়োজন করার জন্য ইউনিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। জেলা পুলিশের এ টুর্নামেন্টে চারটি সার্কেলে (সদর থানা পুলিশ ক্রিকেট দল, রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী থানা ক্রিকেট দল, পীরগঞ্জ-হরিপুর ক্রিকেট দল, রুহিয়া-ভূল্লি ক্রিকেট দল অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) লিজা বেগম, (ক্রাইম এন্ড অপস্) আসাদুজ্জামান, সদর সার্কেল মিথুন সরকার সহ অন্যান্যরা। উদ্বোধনী ম্যাচে সদর সার্কেলের সাথে পীরগঞ্জ-হরিপুর সার্কেল ক্রিকেট দল অংশগ্রহণ করে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
