ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রামের উত্তর কুমরপুর যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 3 January, 2024, 1:07 AM

কুড়িগ্রামের উত্তর কুমরপুর যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের উত্তর কুমরপুর যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শীতে কাঁপছে উত্তরের জেলা কুড়িগ্রাম। হাড়কাঁপানো ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মজীবী মানুষজন গত কয়েকদিন ঘর হতে বের হতে পারছে না। শিশুবৃদ্ধ নাজেহাল হয়ে পড়েছে কনকনে ঠান্ডায়। ১৬ টি নদী বেষ্টিত কুড়িগ্রামের চরাঞ্চলের  মানুষজন সবচেয়ে বেশি শীত জনিত কষ্টে দিনাতিপাত করছে। এই মুহুর্তে তাঁদের শীতবস্ত্র প্রয়োজন। সরকারের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জায়গায়
শীতবস্ত্র দেয়া হচ্ছে। 

মানুষ মানুষের জন্য এই শ্লোগান কে ধারণ করে প্রতি বছরের ন্যায় গত শুক্রবার উত্তর কুমরপুর যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে মধ্যকুমরপুর উচ্চ বিদ্যালয় মাঠে তিন শতাধিক অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল গনি মিয়ার আহ্বানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ আলী আর রেজা।
 
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল হালিম,প্রমূখ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ সাইদুর রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status